প্রো এয়ারবাডস আনতে কাজ করছে ওয়ানপ্লাস

১১ জুলাই, ২০২১ ০১:০৬  
ওয়ানপ্লাস তাদের কমদামি ইয়ারবাডসের নতুন সংস্করণ বাজারে আনতে কাজ করছে। কোম্পানির ল্যাব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবর জিএসএম এরিনা। ওয়ানপ্লাস তাদের ওয়েবসাইটে নতুন নর্ড ২ এবং বাডস প্রো’র পরীক্ষামূলক অভিজ্ঞতা নিতে আগ্রহী ব্যবহারকারী খুঁজছে বলে জানানো হয়েছে। যদিও নাম ছাড়া ইয়ারবাডসটির সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, নতুন ইয়ারবাডসটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সুবিধা থাকবে। ওয়ানপ্লাস যদি আগামী ২২ জুলাই নর্ড ২ এর সাথে ইয়ারবাডসটি উন্মোচন করে তাহলে বিস্তারিত জানতে বেশিদিন অপেক্ষা করতে হবে না। এদিকে ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই আগামী ২৭ জুলাই ইয়ান ১ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস উন্মুক্ত করবেন। যারা ওয়ানপ্লাস বাডস প্রো ব্যবহার করতে চান তারা ১৭ জুলাই ল্যাব প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ফলে অল্প সময়ের ব্যবধানে ওয়ানপ্লাস ভক্তদের সাথে একাধিক নতুন পণ্য ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। ডিবিটেক/বিএমটি